২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফকে তহবিল যোগাবে উদীয়মান শক্তির দেশগুলো

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থ সঙ্কট কাটাতে হাজার হাজার কোটি ডলার সহায়তা দিতে প্রস্তুত উদীয়মান শক্তির দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ওয়াশিংটন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থ সঙ্কট কাটাতে হাজার হাজার কোটি ডলার সহায়তা দিতে প্রস্তুত উদীয়মান শক্তির দেশগুলো। ইউরো জোনের দেশগুলোর ঋণ সঙ্কট সামলাতে হিমশিম আইএমএফ এর বাড়তি তহবিল প্রয়োজন। আর তাই আইএমএফ এর ঋণ দেওয়ার ক্ষমতা ৪০ হাজার কোটি মার্কিন ডলারে নিয়ে যেতে চান প্রতিষ্ঠানটির প্রধান ক্রিস্টিন লগার্ড। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ওয়াশিংটনে বৈঠকে বসেছেন বিশ্বের নেতৃত্বস্থানীয় ২০ টি দেশের জোট জি-টোয়েন্টির অর্থমন্ত্রীরা। আর এ বৈঠকেই জি-টোয়েন্টির উন্নত এবং উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশগুলো আইএমএফকে পর্যাপ্ত তহবিল যোগানোর আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে রাশিয়া। আইএমএফ এরই মধ্যে জাপানের কাছ থেকে ৬ হাজার কোটি মার্কিন ডলারসহ ৩০ হাজার কোটির কিছু বেশি ডলারের প্রতিশ্র“তি পেয়েছে। এর মধ্যে উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশগুলোর প্রতিশ্র“ত অর্থের অঙ্ক অন্তত ১০ হাজার কোটি ডলার। ওদিকে, ব্রাজিলও আইএমএফ কে অতিরিক্ত তহবিল যোগাতে চায়। তবে তার বিনিময়ে প্রতিষ্ঠানটিতে ভোটের ক্ষমতা বাড়াতে ইচ্ছুক দেশটি। তহবিল বাড়াতে চীন, রাশিয়া এবং ব্রাজিলের সহায়তা আইএমএফ এর জন্য গুরুত্বপূর্ণ। ব্রাজিল ২ হাজার কোটি ডলার দিতে ইচ্ছুক। আর রাশিয়া ১ হাজার কোটি ডলার দেবে বলে জানিয়েছেন দেশটির উপ-অর্থমন্ত্রী সের্জেই স্টরচাক। অন্যদিকে, জাপানের সঙ্গে তাল মিলিয়ে চীনও আইএমএফকে ৬ হাজার কোটি ডলার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সৌদি আরব চীনের চেয়ে কিছু কম তহবিল দিতে চায়। তবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের বছরে সমালোচনা এড়াতে আইএমএফকে কোনো তহবিল যোগাতে আগ্রহী না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১০ঘ.