২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে নিষেধাজ্ঞা স্থগিত করছে ইউরোপ

মিয়ানমারের ওপর থেকে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা স্থগিত করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

প্যারিস, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের ওপর থেকে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা স্থগিত করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে শুক্রবার একথা জানিয়েছেন। মিয়ানমারে কয়েকদশকের সামরিক শাসনের পর ত্বরিত অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের স্বীকৃতি দিতেই এ পদক্ষেপ নিচ্ছে ইইউ। বিএফএম টেলিভিশনে জুপে বলেন, “আগামী সোমবার আমরা মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নয় বরং তা স্থগিত করব। কারণ, আমরা গণতন্ত্রের পথে মিয়ানমারের অগ্রযাত্রা পরীক্ষা করতে চাই।” ইইউ কূটনীতিকরাও বলছেন, মিয়ানমারের সেনা-সমর্থিত বেসামরিক সরকারকে গণতন্ত্রের পথে এগিয়ে চলার জন্য চাপে রাখতে সব নিষেধাজ্ঞা একসঙ্গে তুলে না নিয়ে বরং তা স্থগিত রাখা হচ্ছে। আর মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিও এ পদক্ষেপে সমর্থন দিয়েছেন। মিয়ানমারে সামরিক শাসন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের কারণে সু চি দেশটিতে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ সমর্থন করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৫৪৮ঘ.