২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত

ভারত দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে, যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

এপ্রিল ১৯ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে, যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম। অগ্নি ক্ষেপনাস্ত্রের পঞ্চম সংস্করণ অগ্নি ৫ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উরিষ্যার হুইলার দ্বীপ থকে থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপন করা হয়। বুধবার এর পরীক্ষা চালানো কথা থাকলেও বজ্রপাতের জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছিল। ক্ষেপনাস্ত্রটির পাল্লা ৫ হাজার কিলোমিটারের বেশি যা চীনের রাজধানী বেইজিংয়েও আঘাত হানতে সক্ষম। ১৭ দশমিক ৫ মিটার দীর্ঘ এ ক্ষেপণাস্ত্রটির উড্ডয়নকালীন ওজন ৫০ টন। এটি উন্নয়নে ৪৮ কোটি ডলার খরচ করেছে ভারত। ২০১০ সালে ভারত মধ্যপাল্লার অগ্নি ২ ক্ষেপনাত্রের সফল পরীক্ষা চালায় যার পাল্লা ২ হাজার কিলোমিটার। ক্ষেপনাস্ত্রটি উন্নয়ন করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (ডিআরডিও)। প্রতিষ্ঠানটির প্রধান বি কে সরস্বত জানান, নিখূত উৎক্ষেপনের পর ভারত মহাসাগরের পূর্ব নির্ধারিত লক্ষ্যে এটি আঘাত হেনেছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ডিআরডিওর বিজ্ঞানিদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আজ এই সফল উৎক্ষেপন আমাদের নিরাপত্তা ও প্রস্তুতির লক্ষ্য এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক হয়ে থাকল।” নিরাপত্তা বিশ্লেষক রাহুল বেদি বলেন, পরমাণু অস্ত্রের ক্ষেত্রে ভারতে প্রতিদ্বন্দ্বী চীনে একটি দেড় টনের পরমাণু ওয়ারহেড নিয়ে আঘাত আনতে পারবে অগ্নি ৫। ২০১৪-১৫ সালের দিকে অস্ত্রভাণ্ডারে অগ্নি ৫ যোগ হলে ভারতের পরমাণু অস্ত্রের সক্ষমতা আরও জোরদার হবে। এখন কেবল চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরমাণু বোমা বহনে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে। ইসরায়েলের এ ধরণের ক্ষেপনাস্ত্র আছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলডিসি/সিআর/এসইউ/১৩০২ ঘ.