২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু ইস্যুর সুরাহায় প্রস্তুত ইরান

পশ্চিমারা নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করলে ইরান বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে পরবর্তী আলোচনায় পরমাণু কর্মসূচি নিয়ে সব সমস্যার সুরাহা করতে প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

দুবাই, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমারা নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করলে ইরান বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে পরবর্তী আলোচনায় পরমাণু কর্মসূচি নিয়ে সব সমস্যার সুরাহা করতে প্রস্তুত। ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সি ইসনা’র সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি সোমবার একথা বলেছেন। ইরান এমনকি উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতেও ছাড় দিতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন সালেহি। ইরানের এই কর্মসূচি নিয়েই পশ্চিমারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। সালেহি বলেন, “পশ্চিমারা আস্থা গড়ে তোলার পদক্ষেপ নিতে চাইলে তাদেরকে নিষেধাজ্ঞার বিষয়টি থেকেই কাজ শুরু করতে হবে। কারণ, একাজের মধ্য দিয়েই আলোচনা পক্রিয়া দ্রুত ফল বয়ে আনবে।” ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২৩ মে ইরাকে বিশ্বশক্তিগুলোর সঙ্গে অনুষ্ঠেয় ২য় দফা আলোচন্রা কথা উল্লেখ করে সালেহি আরো বলেন, “সদিচ্ছা থাকলে কেউ সহজেই এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারে। আর তাহলে আমরাও খুব শিগগিরি এবং সহজে এমনকি বাগদাদ বৈঠকেই সব সমস্যা সমাধান করতে প্রস্তুত।” ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ছয় বিশ্বশক্তির সঙ্গে এক বছরেরও বেশি সময় আলোচনা বন্ধ থাকার পর এ মাসে গত শনিবার ইস্তাম্বুলে নতুন করে বৈঠক হয়েছে। এ আলোচনাকে ইতিবাচক এবং গঠনমূলক বলে বর্ণনা করেছেন সালেহি। ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমাদেও অভিযোগ । কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০০৫ঘ.