২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান হামলা ন্যাটোর ব্যর্থতা: কারজাই

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ আরো ৩টি প্রদেশে রোববারের সমন্বিত তালেবান হামলার জন্য গোয়েন্দা ব্যর্থতা, বিশেষ করে ন্যাটোকে দোষারোপ করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

কাবুল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলসহ আরো ৩টি প্রদেশে রোববারের সমন্বিত তালেবান হামলার জন্য গোয়েন্দা ব্যর্থতা, বিশেষ করে ন্যাটোকে দোষারোপ করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগানিস্তানের পার্লামেন্ট, কূটনীতিক পাড়া ও তিনটি প্রদেশে প্রায় ১৮ ঘণ্টাব্যাপী হামলার পর সোমবার প্রথম প্রতিক্রিয়ায় কারজাই গোয়েন্দা ব্যর্থতার জন্য ন্যাটোকে দায়ী করার পাশাপাশি আফগান নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, “আফগান নিরাপত্তা বাহিনী দেশ রক্ষায় নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। আর কাবুল ও অন্য প্রদেশগুলোতে সন্ত্রাসী হামলা আমাদের গোয়েন্দা ব্যর্থতা; বিশেষ করে ন্যাটোর; বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা দরকার।” বিবিসি’র খবরে আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, রোববারের তালেবান হামলায় ৩৬ হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছে। রাজধানী কাবুল ছাড়াও নানগারহার, লোগার ও পাকতিয়া প্রদেশেও রোববার একযোগে হামলা হয়। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১১ঘ.