বেইজিং, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমছে। গত তিন বছরের মধ্যে দেশটির প্রবৃদ্ধি সর্বনিুে পৌঁছেছে।
এ বছর প্রথম তিনমাসে প্রবৃদ্ধির হার হয়েছে ৮ দশমিক ১ শতাংশ। অর্থাৎ, এ বছরের প্রথম দিকে চীনের জিডিপি বেড়েছে বার্ষিক ৮ দশমিক ১ শতাংশ হারে। যেখানে গত বছর শেষ তিনমাসে প্রবৃদ্ধির হার ছিলো ৮ দশমিক ৯ শতাংশ।
চীনের জাতীয় পরিসংখান ব্যুরো শুক্রবার একথা জানিয়েছে।
বহু বিশ্লেষকই চীনে প্রবৃদ্ধির হার ৮ দশমিক ৩ শতাংশের কাছাকাছি থাকবে বলে ধারণা করলেও কার্যত তা কমে এসেছে।
চীনের প্রধান বাজার যুক্তরাষ্ট্র এবং ইউরোপে চাহিদা কমে যাওয়ার কারণে প্রবৃদ্ধি অপ্রত্যাশিতরকমভাবে কমেছে। একইসঙ্গে অভ্যন্তরীন বাজারেও চাহিদা কমতে থাকায় প্রবৃদ্ধি বাড়ার আশা ক্ষীণ হয়ে পড়েছে।
ক্যাপিটাল মার্কেটের কেভিন লি বলেন, “আমরা কিছুটা হতাশ। প্রবৃদ্ধি কমার মূল কারণ হচ্ছে রপ্তানি। আর এর সঙ্গে ভোগের বিষয়টিও জড়িত।”
বিশ্বব্যাংক ইতোমধ্যেই সতর্ক করে দিয়ে বলেছে, আগামী দিনগুলোতে চীনের অর্থনীতি আরো শ্লথ হয়ে পড়তে পারে।
এ বছর চীনের প্রবৃদ্ধি ক্রমেই নিুগামী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আর্দো হ্যানসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭৪২ঘ.
bdnews24