জেনেভা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় ক্রমবর্ধমান সহিংসতা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক শান্তি দূত কফি আনান। তিনি বলেন, পরিস্থিতির অবনতিতে তাকে দেওয়া প্রতিশ্র“তি লঙ্ঘিত হচ্ছে।
প্রস্তাবিত ৬ দফা শান্তি পরিকল্পনায় ১০ এপ্রিলের মধ্যে সিরিয়ায় সব পক্ষকে সহিংসতা বন্ধ করা এবং ১২ এপ্রিলের মধ্যে পরিপূর্ণ যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়েছেন আনান।
কিন্তু এখনো সিরিয়ায় সহিংসতা বাড়তে থাকা এবং কয়েকটি শহর ও গ্রামে নৃশংসতার খবরে মর্মাহত হয়েছেন জানিয়ে জেনেভা কার্যালয়ে ইস্যুকৃত এক বিবৃতিতে আনান বলেন, “সহিংসতার কারণে হতাহতের সংখ্যা, শরণার্থী ও বস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। লঙ্ঘিত হচ্ছে আমাকে দেওয়া প্রতিশ্র“তি।”
তিনি বলেন, “১০ এপ্রিল সময়সীমা এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে আমি সিরিয়া সরকারকে প্রতিশ্র“তি পুরোপুরি পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে স্মরণ করিয়ে দিচ্ছি; আর আবারো বলছি, সহিংসতা যেভাবে বাড়ছে তা মেনে নেওয়া যায় না।”
তিনি আরো বলেন, “বৈরিতা ভুলে মানবিক ত্রাণ সরবরাহের পথ সুগম করা এবং সিরিয়ার জনগণের আশা-আকাঙ্খাকে অগ্রাধিকার দিয়ে একটি রাজনৈতিক পক্রিয়া শুরুর পরিবেশ তৈরির জন্য আমাদের সবাইকে জরুরি ভিত্তিতে কাজ করে যেতে হবে এখনই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০৪১ঘ.
bdnews24