২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামোয় বিচারের মুখে ৯/১১’র হোতারা

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় জড়িত সন্দেহে অভিযুক্ত খালিদ শেখ মোহম্মদসহ তার সহযোগী আরো চার জনকে গুয়ানতানামোর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে বুধবার জানিয়েছে পেন্টাগন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ওয়াশিংটন, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় জড়িত সন্দেহে অভিযুক্ত খালিদ শেখ মোহম্মদসহ তার সহযোগী আরো চার জনকে গুয়ানতানামোর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে বুধবার জানিয়েছে পেন্টাগন। এদের বিরুদ্ধে সন্ত্রাস ছাড়াও ছিনতাই, ষড়যন্ত্র, হত্যার অভিযোগ রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড হতে পারে। খলিদ শেখ ছাড়া অন্য চার অভিযুক্ত হলেন ওয়ালিদ বিন আত্তাস, রমজি বিনালশিব, আলি আব্দুল আজিজ আলি এবং মুস্তফা আহমেদ আল হাওসাবি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই হামলায় নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং পেনসিলভানিয়ার কয়েকটি লক্ষ্যে আঘাত হানে ছিনতাই করা বিমান। নিহত হয় ২ হাজারেরও বেশি মানুষ। অভিযুক্তদেরকে এই হামলার হোতা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। কিউবার গুয়ান্তানামো বে’র মার্কিন নৌঁঘাটিতে একটি সামরিক কমিশনে তাদের বিচার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ৩০ দিনের মধ্যে ওই ৫ জনকে আদালতে হাজির করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭৫৭ঘ.