ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইউরোপের একক মুদ্রা ইউরোর দেশগুলোতে এ বছর বেকারত্বের হার বেড়েছে। ফেব্র“য়ারিতে ইউরোজোনে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮ শতাংশে। জানুয়ারিতে যা ছিল ১০ দশমিক ৭ শতাংশ।
১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো চালুর পর থেকে এ বছর ফেব্র“য়ারিতেই বেকারত্বের হার সর্বচ্চে পৌঁছেছে। এর মধ্যে স্পেনে বেকারত্বে হার সবচেয়ে বেশি, ২৩ দশমিক ৬ শতাংশ। বিবিসি এ খবর দিয়েছে।
অন্য একটি প্রতিবেদনে দেখা গেছে, ২০১২ সালের ফেব্র“য়ারিতে ইউরোপে উৎপাদন কার্যক্রম কমেছে। সবচেয়ে বেশি উৎপাদন কমেছে ফ্রান্সে। প্রায় ৩ বছরে দেশটিতে উৎপাদনকাজ সর্বনিু পর্যায়ে নেমে এসেছে।
ইউরোজোনের দেশগুলোতে উৎপাদনকাজে সবচেয়ে বেশি মন্দা দেখা গেছে মার্চে।
উৎপাদন কমে আসাতে প্রকট হয়েছে বেকারত্ব। ইতালিতে ফেব্র“য়ারি মাসে বেকারত্বের দাঁড়িয়েছে ৯ দশমিক ৩ শতাংশে। ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯ শতাংশে।
ইউরোজোনের দেশগুলোর মধ্যে কেবলমাত্র অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং জার্মানিতে বেকারত্বের হার সবচেয়ে কম। অস্ট্রিয়া ৪ দশমিক ২, নেদারল্যান্ডস ৪ দশমিক ৯ এবং জার্মানিতে বেকারত্বের হার ৫ দশমিক ৭।
ইউরোপে ঋণ সঙ্কটের কারণে ইউরোপীয় ব্যবসায়িক নেতারা আস্থা সঙ্কটে থাকায় পরিস্থিতির অবনতি ঘটছে।
তবে ইউরোজোনের বেইল আউট তহবিল বাড়ানোর মাধ্যমে এ সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে বলে মনে করছেন ওই অঞ্চলের অর্থমন্ত্রীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৬ঘ.
bdnews24