বামাকো, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেসামরিক শাসনে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্র“তি দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ মালির জান্তা নেতারা।
রাজধানী বামাকোর বাইরে আর্মি ব্যারাকে সাংবাদিকদের কাছে পড়ে শোনানো একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এ প্রতিশ্র“তি দেন ক্যাপ্টেন আমাদোউ সানোগো।
এর আগে মালির তুরাগ বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা ঐতিহাসিক শহর তিম্বুকতু ঘেরাও করে। দেশের উত্তরাঞ্চলে লড়াইয়ে দ্রুত অগ্রগতির পর তারা ওই শহর ঘেরাও করে।
স¤প্রতি কিদাল এবং গাও নামক আরো দু টো গুরুত্বপূর্ণ শহর দখল করেছে মালির বিদ্রোহীরা।
বিদ্রোহীদের সামলাতে পর্যাপ্ত অস্ত্রশস্ত্রের অভাবে হতাশ হয়ে সেনাবাহিনীর মধ্যম সারির কর্মকর্তারা মালির প্রেসিডেন্টকে উৎখাত করে। কিন্তু এ অভ্যুত্থানের পর বিদ্রোহীরা অভিযান আরো জোরদার করেছে। তাদের দ্রুত অগ্রযাত্রা সামরিক জান্তা নেতাদের ওপর আরো চাপ সৃষ্টি করেছে।
ওদিকে, অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করায় তারা আন্তর্জাতিক সমালোচনা এবং অসহযোগিতার চাপেও জর্জরিত।
দু’দিক থেকে এ চাপের মুখে জান্তা নেতারা এখন বেসারিক শাসনে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিচ্ছে। এ পক্রিয়া শুরু তরার জন্য তাদের হাতে সময় আছে রোববার মধ্যরাত পর্যন্ত।
এর মধ্যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু না করলে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সীমান্ত সীল করে দেওয়ার হুমকির মুখে দেশটি অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধকর অবস্থা সৃষ্টির ঝুঁকির পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২১ঘ.
bdnews24