২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার রকেট ভূপাতিত করবে জাপান

উত্তর কোরিয়ার রকেট প্রয়োজনবোধে গুলি করে ভূপাতিত করা হবে বলে জানিয়েছে জাপান। জাপানের ভূখন্ডের জন্য হুমকি মনে করলে রকেটটি ধ্বংসের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাওকি তানাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

টোকিও, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়ার রকেট প্রয়োজনবোধে গুলি করে ভূপাতিত করা হবে বলে জানিয়েছে জাপান। জাপানের ভূখন্ডের জন্য হুমকি মনে করলে রকেটটি ধ্বংসের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাওকি তানাকা। স্যাটেলাইটে তোলা নতুন ছবিতে আগামী মাসে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের প্রস্তুতি চলতে দেখা গেছে। পিয়ংইয়ং বলেছে, তারা ১২-১৬ এপ্রিল রকেটে করে একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে। ছবিতে রকেট উৎক্ষেপণস্থলে কাজ চলতে দেখা গেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হতে দেশের প্রতিরক্ষা বাহিনীকে আগেই নির্দেশ দিয়েছিলেন তানাকা। শুক্রবার টোকিওয় তানাকা সাংবাদিকদের বলেন, প্রয়োজনবোধে রকেটটি গুলি করে ভূপাতিত করার জন্য তিনি ইতোমধ্যেই মন্ত্রিসভার অনুমতি পেয়েছেন। এপ্রিলে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের পরিকল্পনাকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাঁয়তারা মনে করে উদ্বিগ্ন ওয়াশিংটন এবং উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলো। তবে পিয়ংইয়ং বলছে, স্যাটেলাইট কক্ষপথে পাঠানোই রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার প্রয়াত মহান নেতা কিম ইল সাঙ এর ১ শতম জন্মবার্ষিকীতে তার প্রতি সম্মান জানানো হবে বকলে জানিয়েছে রাষ্ট্রটি। আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাঙের জন্মশতবর্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৪০ঘ.