সিরিয়া, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার রাজধানী দামেস্কয় জোড়া বোমা হামলাস্থলে বিক্ষোভ করছে অধিবাসীরা। সিরিয়ার টিভি স¤প্রচারে এ দৃশ্য দেখানো হয়েছে।
শনিবার ওই এলাকায় বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সিরিয়ার গোয়েন্দা দপ্তর প্রাঙ্গণ এবং নিরাপত্তা পুলিশ ভবন লক্ষ্য করে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।
রোববার এ হামলার প্রতিবাদে দামেস্কের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছে শ’শ’ সিরীয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে চলা আন্দোলন ও বিদ্রোহের এক বছর পূর্তির মাত্র দুদিন পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গত এক বছর ধরে চলমান এ আন্দোলন ও বিদ্রোহে সিরিয়াজুড়ে ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮২৯ঘ
bdnews24