২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাওবাদীদের হাতে দুই ইতালীয় অপহৃত

ভারতের ওড়িশা রাজ্যের কান্দামাল জেলায় দুই ইতালিয় পর্যটককে অপহরণ করেছে মাওবাদীরা। কান্দামাল জেলার অজ্ঞাত স্থানে জিম্মি হিসেবে তাদের আটক রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ওড়িশা রাজ্যের কান্দামাল জেলায় দুই ইতালিয় পর্যটককে অপহরণ করেছে মাওবাদীরা। কান্দামাল জেলার অজ্ঞাত স্থানে জিম্মি হিসেবে তাদের আটক রাখা হয়েছে। ভারতে এই প্রথম মাওবাদীরা কোনো বিদেশি পর্যটককে অপহরণ করে জিম্মি করলো বলে জানিয়েছে এনডিটিভি। স্থানীয় সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে, নদীতে øানরত স্থানীয় নারীদের ছবি তোলার সময় মাওবাদীরা ওই দুই ইতালিয়কে ধরে নিয়ে যায়। রোববার সন্ধ্যার মধ্যে ওড়িশায় ‘অপারেশন গ্রিনহান্ট’সহ সব ধরনের যৌথ অভিযান বন্ধ করার জন্য ওড়িশা রাজ্য সরকার ও ভারতের কেন্দ্রিয় সরকারের কাছে দাবি জানিয়েছে মাওবাদীরা। এছাড়া তাদের সঙ্গে আলোচনা শুরু করারও দাবি জানিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১১৩৮ঘ.