২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি

৪ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও গাজার গেরিলারা। ভিডিও

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Mar 2012, 10:29 AM

Updated : 25 Apr 2022, 09:08 PM

৪ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও গাজার গেরিলারা।

সোমবার স্থানীয় সময় ১ টা থেকে (২৩:০০ জিএমটি) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। এ সময়টিতে নতুন করে আর কোনো হামলা হবে না।

শুক্রবার থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। ওদিকে, ফিলিস্তিনের রকেট হামলায় ৩৫ জন আহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল।

মিশরের ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তা কায়রো থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, দুপক্ষই লড়াই বন্ধ করতে রাজি হয়েছে।

ইসরায়েলও হত্যাযজ্ঞ বন্ধ করার বিরল সম্মতি দিয়েছে এবং পারস্পরিকভাবে শান্ত অবস্থা ফিরিয়ে আনতে রাজি হয়েছে।

ইসরায়েলের নাগরিক প্রতিরক্ষামন্ত্রী মাতান ভিলানি ইসরায়েলি বেতারে বলেন, সমঝোতা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত হওয়ার পথে।

ওদিকে, এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি দলগুলো লড়াই বন্ধ রাখতে প্রতিশ্র“তিবদ্ধ। তবে ইসরায়েল কি প্রতিক্রিয়া দেখায় তারা তা দেখার অপেক্ষায় আছে।

শুক্রবার থেকে শুরু হওয়া সর্হিসতায় গাজার গেরিলারা ২শ রকেট ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে, ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত হয়েছে এক ঊর্ধ্বতন ফিলিস্তিনি গেরিলা।

গাজায় নিহতরা বেশির ভাগই গেরিলা। তবে এর মধ্যে কয়েকজন সাধারণ নাগরিকও রয়েছে।