ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেনিয়ার রাজধানী নাইরোবির কেন্দ্রস্থলে এক বাস টার্মিনালে গ্রেনেড হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৬৯ জন।
শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেনিয়ার কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাস টার্মিনালের সামনে দিয়ে চলমান গাড়ি থেকে তিনটি গ্রেনেড ছোড়া হয়।
ঘটনার জন্য সোমালিয়ার ইসলামী জঙ্গি গোষ্ঠি আল-শাবাবকে দায়ী করেছে কেনিয়ার পুলিশ।
আল-শাবাব জঙ্গিদের দমনে কেনিয়ার সেনাবাহিনী সোমালিয়ায় প্রবেশ করার দুইদিন পরেই এ হামলা চালানো হলো। কেনিয়ার সেনাবাহিনীও এ ঘটনার জন্য আল-শাবাবকে দায়ী করেছে।
তবে এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৭ঘ.
bdnews24