২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিমান হামলায় ১০ জঙ্গি নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল কায়েদা সংশ্লিষ্ট যোদ্ধাদের লক্ষ করে চালানো বিমান হামলায় অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

সানা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল কায়েদা সংশ্লিষ্ট যোদ্ধাদের লক্ষ করে চালানো বিমান হামলায় অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছে। ইয়েমেন সরকারের সূত্র শনিবার একথা জানায়। রাজধানী সানা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণপূর্বে বায়দা অঞ্চলে ইয়েমেনি বিমান বাহিনী শুক্রবার রাতে ওই হামলা চালায়। এতে কয়েকজন জঙ্গি নেতাও নিহত হয় বলে সূত্র জানায়। সরকারি ওই সূত্র বলেন, “বায়দায় সমরবিমান থেকে তিনটি হামলা চালানো হলে জঙ্গি নেতাসহ ১০ জন নিহত হয়। এ হামলায় আল কায়েদার ব্যবহৃত বেশ কয়েকটি গাড়িও বিধ্বস্ত হয়।” আল কায়েদার ওই জঙ্গিরা বায়দায় হামলার জন্য অস্ত্রশস্ত্রসহ জড়ো হয়েছিল বলেও সূত্র জানায়। ইয়েমেনি কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে যুক্তরাষ্ট্র আরব উপদ্বীপের আল কায়েদার ওপর নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে। চলতি বছর জানুয়ারির শেষ দিকে মার্কিন চালকহীন বিমান (ড্রোন) হামলায় ইয়েমেনে ১২ আল কায়েদা জঙ্গি নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২২ ঘ.