২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব খাদ্যমূল্য বাড়ছে, মুদ্রাস্ফীতির আশঙ্কা

ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বিশ্বে খাদ্যমূল্য বাড়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

মিলান, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বিশ্বে খাদ্যমূল্য বাড়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের খাদ্য মূল্য তালিকা থেকে মূল্য বৃদ্ধির এ তথ্য পাওয়া গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, গত কয়েক মাসের তুলনায় ফেব্র“য়ারিতে খাদ্যমূল্য ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খাদ্যশস্য, ভোজ্য তেল ও চিনির দাম বাড়ায় এ প্রভাব পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আরব বসন্তের পর থেকে খাদ্যমূল্য কমতে থাকলেও এ বছরের প্রথম দুই মাসে খাদ্যমূল্য বৃদ্ধির ফলে মুদ্র্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার খাদ্য মূল্য তালিকা অনুযায়ী, ফেব্র“য়ারিতে গড় খাদ্য মূল্য দাঁড়িয়েছে ২১৫ দশমিক ৩ পয়েন্টে। জানুয়ারিতে যা ছিল ২১২ দশমিক ৮ পয়েন্ট। খাদ্যশস্য, তৈলবীজ, দুগ্ধজাত খাদ্য, মাংস ও চিনির মূল্যের ভিত্তিতে এ সূচক র্নিারণ করেছে সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৩ঘ.