২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা

সুরক্ষাজনিত কারণে যুক্তরাষ্ট্র থেকে প্রায় সাত লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি উৎপাদনকারী কোম্পানি টয়োটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরক্ষাজনিত কারণে যুক্তরাষ্ট্র থেকে প্রায় সাত লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি উৎপাদনকারী কোম্পানি টয়োটা। স¤প্রতি বছরগুলোতে টয়োটা গাড়িতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে বেশ কয়েকটি অভিযোগের পর যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের ভাবমূর্তি পুনর্নির্মাণের প্রচেষ্টা হিসেবে প্রায় ৬ লাখ ৮১ হাজার ৫শ’ গাড়ি কোম্পানিটি ফিরিয়ে নিয়েছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। জাপানি এ গাড়ি উৎপাদনকারী কোম্পানিটি ইঞ্জিন থেকে সিলিকন গ্রিজ চুঁইয়ে পড়া ঠিক করতে ক্যাম্রি মডেলের সাড়ে সত্তর হাজার ও ১ লাখ ১৬ হাজার ভেঞ্জা ফিরিয়ে নিচ্ছে। সিলিকন গ্রিজ চুঁইয়ে পড়ার ফলে ইঞ্জিন চালু করতে সমস্যা হতে পারে এ আশঙ্কায় মডেল দুটির গাড়ি ফিরিয়ে নেয়া হচ্ছে। এদিকে চালকের এয়ার ব্যাগ ও স্টিয়ারিং হুইলের ত্র“টির কারণে ট্যাকোমা মডেলের ৪ লাখ ৯৫ হাজার গাড়ি ফিরিয়ে নেবে টয়োটা। গাড়ি ফিরিয়ে নেয়া বিষয়ে এক বিবৃতিতে টয়োটা জানায়, “টয়োটা স¤প্রতি পুনঃস্থাপনযোগ্য যন্ত্রপাতিগুলো তৈরি করছে। পুনঃস্থাপনের যন্ত্রপাতিগুলো সহজলভ্য হলেই আমরা মালিকদের জানিয়ে দেবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৯ ঘ.