২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান ন্যাটো ঘাঁটিতে হামলা: নিহত ২

আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির গেটে সোমবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। ওই ন্যাটো ঘাঁটিতেই স¤প্রতি কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 05:43 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

কাবুল, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির গেটে সোমবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। ওই ন্যাটো ঘাঁটিতেই স¤প্রতি কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। নিহত দুইজন বেসামিরক নাগরিক বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। ওই এলাকার ডিস্ট্রিক্ট গভর্নর কবির আহমেদ রাহিল জানিয়েছেন, ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তাকারী বাহিনীর (আইএসএএফ) সেনাদের গাড়ি লক্ষ্য করে হামলাকরী বিস্ফোরণ ঘটিয়েছিল। তিনি আরো বলেন, সম্ভবত বিদেশি লোক প্রাণ হারিয়েছে। ওই হামলায় আরো চার জন বেসামিরক লোক আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে ন্যাটো মুখপাত্র জানিয়েছেন, বাগরাম বিমানঘাঁটিতে হামলায় কোন ন্যাটো সেনা আঘাত পায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৩ঘ.