২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোর অস্ত্রগুদামে বিস্ফোরণের কারণ শর্ট সার্কিট

কঙ্গোর রাজধানী ব্রাজাভিলের অস্ত্র গুদামে বিস্ফোরণ শর্ট-সার্কিটের কারণে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কঙ্গোর রাজধানী ব্রাজাভিলের অস্ত্র গুদামে বিস্ফোরণ শর্ট-সার্কিটের কারণে হয়েছে। কঙ্গোর সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি’র খবরে বলা হয়েছে, অস্ত্র গুদামে শর্ট-সার্কিটের ফলে অগ্নিকাণ্ডে রোববার কয়েকদফা বিস্ফোরণ ঘটে। এতে ১শ’ ৪৬ জন নিহত ও ১ হাজার ৫শ’ জন আহত হয়। জীবিতদের উদ্ধারের আশায় গুদামটিতে উদ্ধারকাজ চলায় হতাহতের সংখ্যা বাড়ারও আশঙ্কা করা হচ্ছে। অস্ত্র গুদামের বিস্ফোরণ কিনশাসায়ও টের পাওয়া গেছে। কঙ্গো সরকারের মুখপাত্র বিয়েনভেনু ওকেইমি রোববার রাতে জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১শ’ ৪৬ জন নিহত হয়েছে বলেও তিনি জানান। বিস্ফোরণের পর দুইটি হাসপাতালে পরিদর্শন শেষে কঙ্গোবাসীকে ‘সাহস ও সংহতি’ দেখানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডেনিস সাসু-এনগেসো। সেইসঙ্গে সরকার সাধ্যের মধ্যে যা কিছু সম্ভব করছে বলেও জানান তিনি। বিস্ফোরণ এলাকায় কারফিউ জারি করাসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, কঙ্গোর অস্ত্র গুদামে বিস্ফোরণে পার্শ্ববর্তী একটি কনস্ট্রাকশন সাইটে কর্মরত ছয় চীনা শ্রমিক নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। সিনহুয়ার ওই প্রতিবেদনে আরো জানায়, অস্ত্রগুদামের পাশের ওই কনস্ট্রাকশন সাইটে প্রায় ১শ’৪০ জন চীনা শ্রমিক ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০৭ঘ.