২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন পুতিন

রাশিয়ায় পূর্বাঞ্চলীয় এলাকায় ভোটগ্রহণের মধ্য দিয়ে রোববার শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে জয়ের ব্যাপারে একরকম নিশ্চিত রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ভ­াদিভস্তক, রাশিয়া, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় পূর্বাঞ্চলীয় এলাকায় ভোটগ্রহণের মধ্য দিয়ে রোববার শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে জয়ের ব্যাপারে একরকম নিশ্চিত রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। শনিবার গ্রিনিচ মান সময় ২০টায় (রাত ২টা, বাংলাদেশ সময়) রাশিয়ার পূর্বাঞ্চলীয় তুন্দ্রা এলাকা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পশ্চিমাঞ্চলীয় কালিনিনগ্রাদ এলাকায় ভোট গ্রহণের পর রোববার গ্রিনিচ মান সময় ১৭টায় (রোববার রাত ১১টা, বাংলাদেশ সময়) সারাদেশে ভোটগ্রহণ শেষ হবে। নির্বাচনে পুতিনের জয় প্রায় নিশ্চিত। এর ফলে তিনি তৃতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন। এর আগে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে চালানো সর্বশেষ জরিপে দেখা গেছে, পুতিন প্রায় ৫৯ থেকে ৬৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন। নির্বাচনে পুতিনের সঙ্গে আরো চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য একমাত্র প্রার্থী ধনকুবের মিখাইল প্রখোরোভ। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য পুতিন ২০০৮ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেননি। রাশিয়ার সংবিধান অনুযায়ী, পরপর দুইবার প্রেসিডেন্ট হওয়ার পর একই ব্যক্তি তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন না। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত নিজের মনোনীত নির্বাচিত প্রেসিডেন্ট মেদভেদেভ এর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন পুতিন। আর্কটিক অঞ্চল থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বি¯তৃত রাশিয়া আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ। দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভোটারদের সঙ্গে কথা বলে পুতিনের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। পুতিনের প্রতি এদের অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু বিকল্প কোনো প্রার্থীর নামও উল্লেখ করেননি তারা। বাকী অধিকাংশেরই মত ছিল, রাশিয়ার নেতা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন পুতিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২৯ঘ.