২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার গোপন ই-মেইল ফাঁস করছে উইকিলিকস

লাখ লাখ গোপন মার্কিন কূটনৈতিক নথি প্রকাশ করে হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস এবার যুক্তরাষ্ট্র-কেন্দ্রিক বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকদের ৫০ লাখেরও বেশি ই-মেইল ফাঁস করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

লন্ডন, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাখ লাখ গোপন মার্কিন কূটনৈতিক নথি প্রকাশ করে হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস এবার যুক্তরাষ্ট্র-কেন্দ্রিক বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকদের ৫০ লাখেরও বেশি ই-মেইল ফাঁস করছে। গোপন এ সমস্ত ই-মেইল হ্যাকারদের কাছ থেকে পাওয়া বলে ধারণা করা হচ্ছে। সোমবার থেকে তা প্রকাশ করতে শুরু করেছে উইকিলিকস যুক্তরাষ্ট্রে টেক্সাসের অস্টিন ভিত্তিক বিশ্ব নিরাপত্তা বিশ্লেষক ও পরামর্শদাতা কোম্পানি ‘স্ট্র্যাটেজিক ফোরকাস্টিং ইনকর্পোরেশন (স্ট্রাটফর)’র অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোয়েন্দাদের পাঠানো বিপুল সংখ্যক ই-মেইল উইকিলিকস হস্তগত করেছে। তবে কিভাবে এসব ই-মেইল হাতে এলো তা জানায়নি উইকিলিকস এ সমস্ত মেইল ফাঁস হয়ে গেলে স্পর্শকাতর কিছু সূত্রের গোপনীয়তা নস্যাৎ হওয়া ছাড়াও কোম্পানির গোয়েন্দা-তথ্য সংগ্রহের গোপন দিক এবং তথ্য দাতাদের ওয়েব প্রকাশ হয়ে পড়তে পারে। বের হয়ে যেতে পারে কোম্পানিটির কিছু অপকর্মও। হ্যাকার গ্র“প অ্যানোনিমাসের সঙ্গে জড়িত হ্যাকাররা ডিসেম্বরে স্ট্রাটফরের কম্পিউটার হ্যাক করে। চলতি বছরের শুরুর দিকে তারা এও জানিয়েছে যে, তারা স্ট্রাটফর’র প্রায় ১’শ জন কর্মীর ই-মেইল চুরি করেছে। ফার্মটির কার্যক্রম ফাঁস করে দিতে এগুলো একদিন জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেয়। স্ট্রাটফর কে ভীত-সন্ত্রস্ত করে খামোশ করে দেওয়াই চুরি করা এসব ই-মেইল প্রকাশের উদ্দেশ্য বলে এক বিবৃতিতে মন্তব্য করেছে কোম্পানিটি। স্ট্রাটফরের পক্ষ থেকে কোম্পানির কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে, স্ট্রাটফর একটি দান-নির্ভর প্রকাশনা সংস্থা। তারা গোয়েন্দাদের পাঠানো তথ্যের ভিত্তিতে ভূরাজনৈতিক বিশ্লে¬ষণ করে। সতর্ক করে দিয়ে স্ট্রাটফর বলেছে, তারা এই ই-মেইলগুলোর কোনোটির সত্যাসত্য নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ। এক বিবৃতিতে স্ট্রাটফর বলেছে, “আমাদের জিনিস চুরি যাওয়ার পর আবার এ নিয়ে প্রশ্নের মুখে পড়ে আমরা দুইবার ক্ষতির শিকার হতে চাই না।” অপরদিকে, উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলছেন, “এখানে আমরা একটি ব্যাক্তিমালিকানাধিন গোয়েন্দা কোম্পানির কার্যক্রম দেখতে পাবো, যারা অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাসহ অখ্যাত বিদেশি গোয়েন্দা সংস্থা ও সাংবাদিকদের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে।” “যা গভীর উদ্বেগের বিষয় তা হলো, এই গোয়েন্দা কার্যক্রমের লক্ষ্য হচ্ছে যৌক্তিক উদ্দেশ্যে সংগ্রামরত সংগঠগুলো,” বলেন অ্যাসাঞ্জ। রোববার সন্ধ্যায় এ বিষয়ে মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রে স্ট্যাটফর এর এক মুখপাত্রকে অনুরোধ করা হলেও তিনি সাড়া দেননি। গত ১১ জানুয়ারি স্ট্রাটফরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জর্জ ফ্রিডম্যান কোম্পানির ই- মেইল চুরি হয়েছে বলে সতর্ক করেন। তবে তিনি দাবী করেন, চুরি করা মেইলগুলোেে ক তাৎপর্যপূর্ণ কোনো ত্য উদ্ধার করতে চোরদের কঠিন বাধার মুখে পড়তে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪২ঘ.