২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ী হলেন গিলার্ড

সাবেক প্রধানমন্ত্রী ও পদত্যাগী পররাষ্ট্র মন্ত্রী কেভিন রাড নয় বরং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডই আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ক্যানবেরা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক প্রধানমন্ত্রী ও পদত্যাগী পররাষ্ট্র মন্ত্রী কেভিন রাড নয় বরং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডই আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার প্রতিনিধি নির্বাচনে লেবার পার্টি থেকে জোড়ালো সমর্থন পাওয়ায় নির্বাচনে লড়াইয়ের পথ নিশ্চিত হয়েছে গিলার্ডের। আর এতে করে নির্বাচনে জয়ী হয়ে আবারো প্রধানমন্ত্রী হওয়ার আশার সমাপ্তি ঘটেছে রাডের। পার্লামেন্টে অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের আইনপ্রণেতাদের এক বৈঠক শেষে দলের মুখপাত্র খ্রিস হেইস সাংবাদিকদের বলেন, “অস্ট্রেলিয়ান লেবার দলের পুনর্নির্বাচিত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে জুলিয়া গিলার্ডের নাম ঘোষণা করছি আমি।” লেবার পার্টির সাবেক নেতা মার্ক লাথাম স্কাই টেলিভিশনকে বলেন, এটা ছিলো গিলার্ডের প্রতি সমর্থনের ভোট এবং এ ফলাফলের বিপরীতে দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ ছুঁড়তে সক্ষম হবেন না রাড। গিলার্ডের প্রতি আবারো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৃতীয় কোনো প্রার্থীর প্রয়োজন হবে উল্লেখ করে তিনি বলেন, “রাডের পক্ষে নেতৃত্বে ফিরে আসার আর কেনো উপায় নেই।” নেতৃত্ব নির্বাচনের এ ভোটে অজনপ্রিয় সরকারের মধ্যকার বিভক্তিই ফুটে উঠেছে। জনমত জরিপ অনুযায়ী, আগামী নির্বাচনে এ সরকারের পরাজয় ঘটবে। সোমবার এক জরিপে দেখা যায়, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চললেও গত এক বছরের মধ্যে লেবার পার্টির প্রাথমিক সমর্থন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সরকারের প্রতি সমর্থন দুই পয়েন্ট বেড়ে ৪৭ শতাংশ হয়েছে আর বিরোধী দলের সমর্থন ২ শতাংশ কমে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে রাড ও গিলার্ডের প্রতি জনসমর্থন রয়েছে যথাক্রমে ৫৩ ও ৩৪ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০০ ঘ.