২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

ক্ষমতা গ্রহণের মাত্র চারমাস পরই শুক্রবার পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী গেরি কোনিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

পোর্ট-অ-প্রিন্স, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতা গ্রহণের মাত্র চারমাস পরই শুক্রবার পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী গেরি কোনিল। প্রেসিডেন্ট মিশেল মর্টেলির কাছে কোনিল পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রেসিডেন্টের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। তবে শুক্রবার সন্ধ্যায় জতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসেই প্রধানমন্ত্রী নির্বাচিত হন কোনিল। দুইবছর আগে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির পুনর্গঠন কাজ নিয়ে দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে চলমান দ্বন্দ্ব এবং মন্ত্রিদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে চলা সংসদীয় তদন্তের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। কোনিল ভূমিকম্পের পর তৎকালীন প্রধানমন্ত্রীর সময়ে পাওয়া ৩শ’ মিলিয়ন ডলারের হিসেব করার ঘোষণা দেওয়ায় মর্টেলির সঙ্গে তার রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হয়। জাতিসংঘের উন্নয়ন বিশেষজ্ঞ ও পেশায় চিকিৎসক কোনিল (৪৫) বিদেশি সাহায্য সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক সদস্যের কাছেই বেশ জনপ্রিয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নেতৃত্বে হাইতিতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কোনিলের পদত্যাগে ‘দুঃখ’ প্রকাশ করে হাইতিতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘দ্রুত’ প্রধানমন্ত্রী নিয়োগের আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৪০ ঘ.