২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোমায় ডাচ প্রিন্স ফ্রিসো

অস্ট্রিয়ায় গত সপ্তাহে তুষারধসে চাপা পড়ে আহত ডাচ প্রিন্স জোহান ফ্রিসো মাথায় মারাত্মক আঘাত পেয়ে কোমায় আছেন। তার চেতনা আর ফিরে নাও আসতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

আমস্টার্ডাম, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রিয়ায় গত সপ্তাহে তুষারধসে চাপা পড়ে আহত ডাচ প্রিন্স জোহান ফ্রিসো মাথায় মারাত্মক আঘাত পেয়ে কোমায় আছেন। তার চেতনা আর ফিরে নাও আসতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ছুটি কাটাতে অস্ট্রিয়ার লেচ শহরে গিয়ে স্কি করার সময় তুষারধসে প্রায় ২৫ মিনিট চাপা পড়ে ছিলেন প্রিন্স ফ্রিসো। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জোহান ফ্রিসো নেদারল্যান্ডসের রানি বিয়াট্রিক্সের ২য় ছেলে। ১৭ ফেব্র“য়ারিতে ওই দুর্ঘটনার পর তাকে লেচ শহরের কাছে ইনব্রাস্ক হাসপাতালে নেওয়া হয়। তখন থেকেই তার অবস্থা গুরুতর। ফ্রিসোর ডাক্তার উলফগ্যাং কলার এক সংবাদ সম্মেলনে বলেছেন, দীর্ঘ সময় বরফের নিচে পড়ে থাকায় তিনি পর্যাপ্ত অক্সিজেন পাননি। আর সে কারণে ৫০ মিনিটের জন্য তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এতো দীর্ঘ সময়ে কোনো রোগীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হয়। “ফলে সময়টা ছিলো খুব বেশিই দীর্ঘ”, বলেন তিনি। তিনি আরো বলেন, ফ্রিসো কখনো কোমা থেকে জেগে উঠলেও তাকে মাসের পর মাস এবং খুব সম্ভবত বছরের পর বছর চিকিৎসাধীন থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৬ঘ.