২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা ও গুলিতে নিহত ৩৩

বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় বৃহস্পতিবার পৃথক বোমা হামলা ও গুলিতে অন্ততপক্ষে ২০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা অন্ততপক্ষে ৩৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

বাগদাদ, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় বৃহস্পতিবার পৃথক বোমা হামলা ও গুলিতে অন্ততপক্ষে ২০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা অন্ততপক্ষে ৩৩ জন। পুলিশ জানায়, কারাডা এলাকায় দুটি গাড়ি বোমা হামলাসহ তিনটি বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি গাড়ি বোমা হামলায় অন্ততপক্ষে ৯ জন নিহত ও ২৭ জন আহত এবং অপর গাড়ি বোমা হামলায় একজন মারা গেছে। রাজধানীর উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত কাদিমিয়া জেলায় গাড়ি বোমা হামলায় ছয়জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। এদিকে মনসুরে পুলিশ টহল লক্ষ্য করে গাড়ি বোমা হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের দৌরায় রাস্তার পাশে পুতে রাখা দুটি বোমা বিস্ফোরণে দুইজন নিহত ও নয়জন আহত হয়েছে। এর আগে রোববার বাগদাদ পুলিশ একাডেমিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৯ জন নিহত হয়। সুন্নি সমর্থিত রাজনৈতিক দলের ঊর্ধ্বতন সদস্যদের বিরুদ্ধে শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় দেশটিতে শিয়াদের ওপর হামলা বৃদ্ধি পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমডি/সিআর/১৪১৭ ঘ.