ঢাকা, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে বৃহস্পতিবার দুটি সেনা শিবিরে হিমবাহ ধসে অন্তত ১১ সেনা নিহত হয়েছে।
ভারতের সরকারি সংবাদ সংস্থা ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’ (পিটিআই) এক খবরে জানায়, কাশ্মিরের গান্দেরবাল ও বান্দিপোরা জেলায় দুটি সেনা ক্যাম্পে হিমবাহ ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। হিমবাহের নিচ থেকে আরো ১৫ সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় আরো কয়েকটি সেনা ছাউনি হিমবাহের নিচে চাপা পড়েছে বলেও সংবাদ সংস্থাটি জানায়।
প্রতিরক্ষা বিষয়ক এক মুখপাত্র জানান, বান্দিপোরার গুরেজ এলাকার দাবারে রাতে সেনা ক্যাম্পে বড় আকারের হিমবাহ ধসে পড়ে।
তিনি বলেন, “এতে ২১ সেনা হিমবাহের নিচে চাপা পড়ে। আমরা১৫ জনকে জীবিত ও ছয়জনের লাশ উদ্ধার করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০০ ঘ.
bdnews24