ক্যানবেরা, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবানের সঙ্গে লোক মারফত আফগান সরকারের প্রতিদিনই কথা হয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।
অস্ট্রেলিয়ার এসবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন কারজাই। মঙ্গলবার ওই সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে।
এতে তিনি বলেছেন, “প্রতিদিন তালেবানের সঙ্গে আমাদের কথা হয়। এই অঞ্চলের কোন এক স্থানে কয়েকদিন আগেও আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম।”
এক সপ্তাহ আগে রাজধানী কাবুলে ওই সাক্ষাৎকারটি নেয় এসবিএস।
মধ্যস্থতাকারীরা মাধ্যমে তালেবান জঙ্গি গোষ্ঠির নেতা মোল্ল¬াহ ওমরের সঙ্গেও কথা হয় বলে জানিয়েছেন কারজাই।
ওমরের সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “ব্যক্তিগতভাবে হয়নি। আমি বলতে চাচ্ছি সরাসরি কথা বলিনি। কিন্তু লোক মারফত কথা হয়েছে।”
২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশে শান্তি নিশ্চিত করতে আফগান ও মার্কিন কর্মকর্তারা তালেবানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে।
সাক্ষাৎকারে কারজাই আরো বলেন, তালেবানরা আর পূর্ণ সামর্থ্য নিয়ে আফগানিস্তানের ক্ষমতায় ফিরতে পারবে না।
তিনি বলেন, “আমি মনে করি না তালেবানরা আর কখনো আফগানিস্তান দখল করতে আসবে, না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৮ঘ.
bdnews24