বাঘ্রাম, আফগানিস্তান, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনারা বেশ কয়েকটি কোরআন অবমাননা করেছে বলে খবর জানার পর মঙ্গলবার প্রায় ২ হাজার আফগান দেশটির প্রধান মার্কিন সামরিক ঘাঁটির বাইরে বিক্ষোভ করেছে।
তারা ঘাঁটির বাইরের কয়েকটি ফটকের বাইরে জড়ো হয়ে বিদেশি বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয় এবং পাথর ছুড়ে।
আফগানিস্তান জুড়ে পশ্চিমা-বিরোধী রোষ ঠেকাতে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) প্রধান জেনারেল জন অ্যালেন আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। তিনি ঘটনাটির পূর্ণ তদন্তের নির্দেশ দেন।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র রোশনা খালিদ জানিয়েছেন, ঘাঁটির ভেতরে কোরআন পোড়ানো হয়েছে। শ্রমিকরা ঘাঁটির বাইরে আবর্জনা পরিস্কার করার সময় পোড়া কোরআনের অবশিষ্টাংশ পেয়েছে।
এ খবর ছড়িয়ে পড়ার পরই রাজধানী কাবুলের উত্তরে বাঘরাম বিমান ঘাঁটির বাইরে বিক্ষোভ করে আফগানরা। শান্তিপূর্ণভাবেই ওই বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আইএসএএফ জেনারেল অ্যালেন বলেন, “আমরা যখন এ ঘটনার খবর পেলাম, তখন সঙ্গে সঙ্গে তাতে হস্তক্ষেপ করি এবং তাদের বাধা দেই। উদ্ধারকৃত সামগ্রী যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”
তিনি আরো বলেন, “এ ঘটনা কোনভাবেই আন্তর্জাতিক নয়।”
তবে ঘটনার ব্যাপারে অ্যলেন বিস্তারিত কিছু জানাননি।
গত বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মার্কিন ধর্মযাজক কোরআন পোড়ানোর পর সারা আফগানিস্তানে তিন দিন ব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০০ঘ.
bdnews24