সিরিয়া, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিরিয়ায় সংঘাতে জড়িত সবার সঙ্গে যুদ্ধবিরতির জন্য আলোচনা চালাচ্ছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি।
সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহের ব্যবস্থা করতেই সাময়িক এ যুদ্ধবিরতি চাইছে রেডক্রস।
আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছার চেষ্টার কথা জানিয়ে রেডক্রস সিরিয়া পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিবিসি সংবাদদাতারা।
সিরিয়ায় ১১ মাসের সরকারবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির মুখপাত্র বিজান ফার্নোদি বলেছেন, তারা মানবিক ত্রাণ সরবরাহের কয়েকটি সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করছেন।
তিনি বলেন, এর উদ্দেশ্য হচ্ছে দুর্ভোগের মধ্যে থাকা মানুষদের কাছে সিরিয়ার আরব রেড ক্রিসেন্ট এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির সাহায্য দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করা।
সিরিয়া কর্তৃপক্ষ এবং লড়াইয়ে জড়িত অন্যান্যদের সঙ্গে দ্বিপক্ষীয় এবং গোপন বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানান ফার্নেদি।
আলোচনার মধ্য দিয়ে উপনীত যে কোনো যুদ্ধবিরতিই খুব স্বল্প সময়ের জন্য বড়জোর কয়েকঘণ্টা হতে পারে বলে আভাস দিয়েছে রেডক্রস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৬০১ঘ.
bdnews24