তার পু, শান প্রদেশ, মায়ানমার, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ মিয়ানমার আফিম চাষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ২০১৪ সালের মধ্যে মিয়ানমারকে আফিমমুক্ত দেশে পরিণত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিনের শীর্ষ আইন উপদেষ্টা সিট আয়ি বলেছেন, “আফগানিস্তান ও কলম্বিয়ার মতো দেশে প্রতি বছর মাদকবিরোধী কার্যক্রমে বিশ্ব স¤প্রদায় কোটি কোটি ডলার ব্যয় করে, কিন্তু এর ফলাফল সন্তোষজনক নয়। আমরা কথা দিচ্ছি, আন্তর্জাতিক স¤প্রদায়ের সহায়তায় ২০১৪ সালের মধ্যে আমরা মিয়ানমার থেকে আফিম সমস্যা উপড়ে ফেলব।”
পপি গাছের নির্যাস আফিম হেরোইন উৎপাদনের প্রধান কাঁচামাল। ২০১১ সালে মিয়ানমারে ৬১০ টন আফিমের উৎপাদন হয়। গত পাঁচ বছরে দেশটিতে পপি চাষের এলাকা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।
মিয়ানমারে উৎপাদিত আফিমের প্রায় পুরোটাই শান প্রদেশে থেকে আসে। এবড়ো খেবড়ো বন্ধুর এই প্রদেশটি চীন, থাইল্যান্ড ও লাওসের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত। এলাকাটি কুখ্যাত ‘সুবর্ণ ত্রিভুজ’ (গোল্ডেন ট্রায়াঙ্গল) এর একটি এলাকা। এক সময় স্বর্ণের বিনিময়ে আফিম বিক্রি হতো, তা থেকেই নামটি এসেছে বলে ধারণা করা হয়।
আইনকানুনের প্রয়োগহীন এই এলাকা ও পার্শ্ববর্তী কাচিন প্রদেশের শীতল আবহাওয়া ও উচ্চ অক্ষাংশের কারণেই শুধু পপির চাষের বিকাশ হয়নি, এর পেছনে দারিদ্র ও জাতিগত হানাহানিও ইন্ধন যুগিয়েছে।
প্রায় পঞ্চাশ বছর ধরে সীমান্তবর্তী বিভিন্ন নৃতাত্ত্বিক জাতির সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর লড়াই চলে আসছে। ফলে এলাকাগুলো কেন্দ্র থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে আছে। এলাকাগুলোর মানবাধিকারের পরিস্থিতিও ভয়াবহ। খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির পাশাপাশি অস্তিত্ব রক্ষার জন্য এখানে অস্ত্রেরও প্রয়োজন হয়েছে। আর বিরূপ এই ভূখণ্ডে এর সবকিছু যোগান দেওয়ার সহজ উৎস হয়েছে পপি চাষ।
শুধু ২০১১ সাল থেকে ১২ সালের মধ্যেই পপি চাষের এলাকা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মিয়ানমারের এক বছর বয়সী বেসামরিক সরকার রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারের পাশাপাশি এসব সমস্যাও সমাধানের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে পপি চাষের সঙ্গে জড়িত দুই লাখ ৫৬ হাজার পরিবারকে আগামী তিন বছরের মধ্যে পুনর্বাসনের জন্য দাতাদেশগুলোর কাছে ৫০ লাখ ডলার দেওয়ার জন্য আবেদন করেছে দেশটির সরকার।
পপি চাষের বিরুদ্ধে গত সেপ্টেমে্বরে ক শুরু হওয়া পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় গ্রামবাসীর যৌ অভিযানে ৫২ হাজার ৫শ’ ২৫ একর ভূমিকে পপি চাষ মুক্ত করা হয়েছে। এই পরিমাণ জমিতে উৎপাদিত আফিম থেকে প্রায় ৩০ টন হেরোইন তৈরি করা যেতো।
সীমান্তবর্তী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনার মাধ্যমে সরকারের প্রাথমিক সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। এর আওতায় পপি চাষ নির্মূলে সহায়তায় রাজি হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।
এক সময় যেখানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি যেতে পারতো না আজ সেখানে স্থানীয়দের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ মিলে পপি ক্ষেত ধ্বংসের জন্য কাজ করছে।
উচ্চাকাক্সক্ষা হলেও বিশ্বের অন্যতম শীর্ষ মাদক উৎপাদনকারী দেশ হিসেবে নিজের নাম মুছে ফেলতে চায় মিয়ানমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৮ ঘ.
bdnews24