২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার মহড়ার জবাব দেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়া পীত সাগরে তাদের পরিকল্পিত সামরিক মহড়ায় জলসীমা লঙ্ঘন করলে বিরোধপূর্ণ সীমানায় অবস্থিত দ্বীপপুঞ্জে গোলা হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

সিউল, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়া পীত সাগরে তাদের পরিকল্পিত সামরিক মহড়ায় জলসীমা লঙ্ঘন করলে বিরোধপূর্ণ সীমানায় অবস্থিত দ্বীপপুঞ্জে গোলা হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ রোববার সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে সামরিক মহড়া শুরুর আগেই বিরোধীপূর্ণ এলাকার কাছে পাঁচটি দ্বীপ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানায়। সোমবার দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া শুরু করবে। দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে উত্তর কোরিয়া প্রায়ই হুমকি দিয়ে থাকে। তবে ওই অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উত্তর কোরিয়া আগে কখনো দেয়নি। উত্তরের সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, “দক্ষিণ দায়িত্বজ্ঞানহীনভাবে জলসীমায় প্রবেশ করে সামরিক উস্কানি শুরু করলে উত্তরের সেনাবাহিনী নৃশংস হামলা চালাবে।” সোমবার থেকে পীত সাগরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র পাঁচদিন ব্যাপী সামরিক মহড়া শুরু করবে বলে গত সপ্তাহে দক্ষিণের গণমাধ্যমে বলা হয়েছে। তবে সামরিক মহড়ার বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪৭ঘ.