২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া: সাহায্য পাচ্ছে আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি বিরোধী আন্দোলনের সময় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলোকে ১৫শ’ মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ত্রিপোলি, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি বিরোধী আন্দোলনের সময় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলোকে ১৫শ’ মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে সরকার। সেইসঙ্গে গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে লড়াই করা বেকার সাবেক বিদ্রোহীদেরও অর্থসহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী । লিবিয়ার গণ আন্দোলনের এক বছর পূর্তির পরের দিন এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী আব্দুররহিম আল-কিভ জানান, যেসব পরিবারে আত্মীয়-পরিজন নিহত বা নিখোঁজ হয়েছে তাদের অর্থ সহায়তা দেওয়া হবে। তবে পরিমাণ নির্দিষ্ট করে জানাননি তিনি। তবে সরকার প্রতিটি লিবীয় পরিবারকে ২ হাজার দিনার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। লিবিয়ার প্রধানমন্ত্রী আরো জানান, বেকার সাবেক বিদ্রোহীদের গত এক বছরের বেতন দেয়া হবে। আর্থিক সহায়তার আওতায় শিক্ষার্থীদেরও সাহায্য করার কথা জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৯ঘ.