২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুররাম আদিবাসী অঞ্চলের শিয়া এলাকায় একটি মসজিদের বাইরে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

পাকিস্তান, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুররাম আদিবাসী অঞ্চলের শিয়া এলাকায় একটি মসজিদের বাইরে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা। কুররামের পারাচিনার শহরে ওই মসজিদটির কাছে গিয়ে দেহে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায় হামলাকারী। হামলার পর শহরের শিয়ারা বিক্ষোভে রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো ৩ জন নিহত হয়। ঘটনার পর কুররাম শহরে কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের বাইরে ব্যস্ত বাজার এলাকায় ওই হামলা চালানো হয়। আফগান সীমান্তের কাছে ওই হামলার দায় স্বীকার করেছেন ফজল সাঈদ। পাকিস্তানি তলেবান গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে ফজল একটি জঙ্গিদল গঠন করেছেন। তিনি হাক্কানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৬ঘ.