২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ারেজে হত্যাকাণ্ডের ঘটনা অর্ধেকে নেমে এসেছে

মেক্সিকোর সবচেয়ে সহিংসপ্রবণ শহর হিসেবে পরিচিত সিওদাদ জুয়ারেজে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। দেশটির প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 03:45 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেক্সিকোর সবচেয়ে সহিংসপ্রবণ শহর হিসেবে পরিচিত সিওদাদ জুয়ারেজে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। দেশটির প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন এ তথ্য জানান। শুক্রবার শহরটির এক কর্মসংস্থান মেলায় দেওয়া ভাষণে কাল্ডেরন জানান, মাল্টি-মিলিয়ন ডলার বিনিয়োগ কর্মসূচি নেওয়ায় মূলত এ অগ্রগতি হয়েছে। দুই বছর আগে ‘উই আর অল জুয়ারেজ’ শীর্ষক সরকারি বিনিয়োগ কর্মসূচি হাতে নেওয়া হয় বলে বিবিসি জানায়। কাল্ডেরন বলেন, “সুযোগের অভাব, অনুন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা সমস্যাই এ শহরের সামাজিক কাঠামোকে দুর্বল করেছে।” সিজিনেস কাউন্সিল ফর পাবলিক সিকিউরিটির উদ্বৃতি দিয়ে তিনি জানান, ২০১০-২০১১ সালে সিওদাদ জুয়ারেজ শহরে হত্যাকাণ্ডের ঘটনা ৪৫ শতাংশ কমে গেছে। আর ২০১২ সালের প্রথম ছয় সপ্তাহে ২০১১ সালের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ড ৫৭ শতাংশ কমেছে। ২০০৭ সালে এ শহরে প্রায় ৩শ’ টি হত্যাকাণ্ড ঘটলে ২০১০ সালে এসে রেকর্ড সংখ্যক প্রায় ৩ হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটে। আর হত্যাকাণ্ডের কারণ হলো যুক্তরাষ্ট্রে মাদক পাচার পথের নিয়ন্ত্রণ নিয়ে সিনালোয়া ও জুয়ারেজ দল দুটোর সংঘর্ষ। বিশ্লেষকরা মনে করছেন, এ দুটি দলের সংঘর্ষের কারণেই ২০১০ সালে শহরটিতে রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আর বর্তমানে এটি কমার অর্থ হলো, শহর থেকে জুয়ারেজ দলকে সরিয়ে দিতে সিনালোয়া সফল হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/০৯৩৮ ব.