কোমায়াগুয়া, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-হন্ডুরাসের কারাগারের আগুনে পুড়ে মরা বন্দিদের লাশ স্তুপাকারে এক জায়গায় জড়ো করছে পুলিশ ও সেনারা। মঙ্গলবার কারগারটিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাড়ে তিন শতাধিক বন্দি নিহত হয়।
জনি ওর্দেনেজ নামের এক সেনা বলেন, “বন্দিরা পুড়ে একে অন্যের সঙ্গে লেপ্টে আছে। কমলার কোষের মতো টেনে আলাদা করতে হচ্ছে।”
রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ৭৫ কিলোমিটার উত্তরে কোমায়গুয়া শহরের কারাগারে এ অগ্নিকাণ্ড হয়।
ঘটনাস্থল থেকে লাশ নেয়ার সময় গণমাধ্যম ও বন্দির আত্মীয় স্বজনরাও জড়ো হয়েছে।
ছেলের লাশ নিতে যান ৫৯ বছর বয়সী কৃষি শ্রমিক অক্টাভো আগুইলেরা। তিনি বলেন, “আমি ছেলের লাশ নিতে এসেছি। তাকে সমাহিত করতে হবে। আমরা স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা আমার জন্য অপেক্ষা করছে। তাকে ছাড়া আমি এখান থেকে যাবো না।”
হন্ডুরাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ৩শ’ ৫৯ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
এদিন আগুন লাগার পর কারারক্ষীরা সাহায্য করতে এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন বেঁচে যাওয়া বন্দিরা।
বেঁচে যাওয়া বন্দি অ্যান্টোনিও ভাল¬াদারাস স্থানীয় রেডিওকে বলেন, “রক্ষী, আমরা পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি, সেল খুলে দিন বলে চিৎকার করলেও তারা সাহায্য করতে চায়নি। লোকগুলোকে মেরে ফেলেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৩ঘ.
bdnews24