২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে বিস্ফোরণ: ‘ইরানি’ হামলাকারী আহত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বুধবার পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার সময় তা বিস্ফোরতি হয়ে বিচ্ছিন্ন হয়েছে হামলাকারীর দুই পা। হামলাকারী ইরানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ব্যাংকক, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বুধবার পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার সময় তা বিস্ফোরতি হয়ে বিচ্ছিন্ন হয়েছে হামলাকারীর দুই পা। হামলাকারী ইরানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, থাই রাজধানীর ওই ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় আরো দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে আরো চারজন আহত হয়েছে। পুলিশ বিবিসি’কে জানিয়েছে, ব্যাংককের কেন্দ্রস্থল একামানি এলাকার একটি বাসায় স্থানীয় সময় দুপুর ২ টা ২০ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, এক মাস ধরে তিন জন ইরানি ওই বাসাটি ভাড়া নিয়ে ছিল। পুলিশ জানায়, ওই বাড়িতে একটি বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হয়। আহত ব্যক্তিটি অপর দুই ইরানির সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকত। তাদেরই একজন ট্যাক্সিতে বোমা ছুড়েছে। পুলিশের ভাষ্য, বিস্ফোরণে আহত হওয়া ব্যক্তিটি বাড়ির বাইরে বেরিয়ে ট্যাক্সি ডাকে। কিন্তু ট্যাক্সিটি তার ডাকে সাড়া না দিলে সে ট্যাক্সিটি লক্ষ্য করে অন্তত একটি বোমা ছোড়ে। পুলিশের ধারণা, ট্যাক্সির নিচে বোমাটি বিস্ফোরিত হয়। এরপর ওই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়লে তৃতীয় বিস্ফোরণটি ঘটে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার দুটি পা-ই বিচ্ছিন্ন হয়ে যায়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৯ঘ.