২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমর্ত্য সেনকে পুরস্কৃত করছেন ওবামা

ভারতীয় বংশোদ্ভূত নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হিউম্যানিটিস মেডেল’ এর জন্য মনোনীত করা হয়েছে। সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামা তার হাতে এ পুরস্কার তুলে দেবেন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় বংশোদ্ভূত নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হিউম্যানিটিস মেডেল’ এর জন্য মনোনীত করা হয়েছে। সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামা তার হাতে এ পুরস্কার তুলে দেবেন বলে জানা গেছে। হোয়াইট হাউস থেকে দেয়া এক ঘোষণায় বলা হয়, ভারতীয় এ অর্থনীতিবিদকে ২০১১ সালের ‘ন্যাশনাল হিউমানিটিস মেডেল’ এর জন্য মনোনীত করা হয়েছে। আরো বেশ কয়েকজনের সঙ্গে তাকেও এ সম্মাননা হস্তান্তর করবেন বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে আরো বলা হয়, দারিদ্র্য, দুর্ভিক্ষ ও অন্যায়ের কারণগুলোর সম্পর্কে সেনের সূক্ষ্মদৃষ্টির জন্যই তাকে এ পুরস্কার দেয়া হচ্ছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও উপস্থিত থাকবেন। এনডিটিভি’র এক খবরে বলা হয়েছে, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায় সে বিষয়ে ধারণা দেয়ার জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করবেন মার্কিন প্রেসিডেন্ট। অমর্ত্য সেন ছাড়াও এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন-কেয়ামে অ্যান্থনি আপ্পিয়াহ, জন আশবেরি, রবার্ট ডার্টন, এন্ড্রিউ দেবলাঞ্চো, ন্যাশনাল হিস্টরি ডে, চার্লস রোজেন, তেওফিলো রুইজ ও র‌্যামন সালদিভার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩০ ঘ.