২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাশিদের নির্বাচন দাবি, বিক্ষোভের হুমকি

মালদ্বীপের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদ শুক্রবার নতুন নির্বাচন দাবি করেছেন এবং দাবি না মানলে রাজপথে বিক্ষোভের হুমকি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

মালে, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালদ্বীপের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদ শুক্রবার নতুন নির্বাচন দাবি করেছেন এবং দাবি না মানলে রাজপথে বিক্ষোভের হুমকি দিয়েছেন। ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখেও অবাধে চলাফেরা করছেন তিনি। নিরাপত্তা বাহিনীর একাংশই রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে মিলে বন্দুকের নলের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে বলে নশিদের অভিযোগ। ওদিকে মালদ্বীপের পরিস্থিতি শান্ত করতে এখন সেখানে জাতিসংঘসহ অন্যান্য সংস্থার কূটনীতিকরাও উপস্থিত রয়েছেন। তবে নাশিদ সাংবাদিকদের বলেছেন, “নতুন নির্বাচন আমাদের চূড়ান্ত দাবি এবং এ ব্যাপারে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আস্থা রাখতে পারছি না, আমাদের আস্থা মালদ্বীপবাসীর প্রতি।” তিনি আরো বলেছন, “না হলে (নির্বাচন) আমরা রাজপথে নামতে বাধ্য হব।” তবে নবগঠিত সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরদিন শুক্রবার বৃষ্টির কারণে রাস্তাঘাটে বিক্ষোভের উত্তাপ কিছুটা কমে এসেছে। শুক্রবার জুমার নামাজের সময়ও নাশিদকে গ্রেপ্তারের কোনো সুযোগ নেয়নি নিরাপত্তা বাহিনী। রাজধানী মালের কেন্দ্রস্থলে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে নাশিদ বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারটি এখনো পরিষ্কার নয়। নিউ ইয়র্ক টাইমসে লেখা কলামে নাশিদ বলেন, মামুন আব্দুল গাইয়ুম মতা ছাড়ার পর থেকে মালদ্বীপে যা ঘটেছে, আরব বিশ্বে গণতান্ত্রিক পুনর্গঠনের সময় পাড়ি দেওয়া দেশগুলোর জন্য তা সতর্ক সঙ্কেত। এতে নাশিদ বলেন, “একনায়ককে এক দিনেই হটিয়ে দেওয়া সম্ভব, কিন্তু তার স্বৈরাচারের অবশিষ্টাংশ ঝেড়ে ফেলতে বছরের পর বছর লেগে যেতে পারে।” ২০০৮ সালে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে দীর্ঘদিনের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে হারিয়ে নির্বাচিত হন নাশিদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বলিষ্ঠ বক্তব্য দিয়ে তিনি দ্রুত পরিচিতি পান। নাশিদের আগে ৩০ বছর ধরে মতায় থাকা গাইয়ুমের বিরুদ্ধে স্বৈরাচারীর অভিযোগ রয়েছে। কিন্তু সরকারের নির্দেশে গত মাসে এক জ্যেষ্ঠ বিচারক গ্রেপ্তার হওয়ার পর মামুন আব্দুল গাইয়ুমের সমর্থকরা রাজপথে বিক্ষোভ শুরু করে। সোমবার পুলিশ বাহিনীর একটি অংশ তাদের সঙ্গে যোগ দিলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। পুলিশ বাহিনীর সদ্যসরা মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায়। এর কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন নাশিদ। কিন্তু বুধবার নিজ দলের এক বৈঠকের পর সাংবাদিকদের নাশিদ জানান, তাকে বন্দুকের নলের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে। কে বা কারা তাকে বন্দুকের নলের মুখে রেখেছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি নাশিদ। তবে তার এক সহযোগী বলেছেন, সেনাবাহিনীই তাকে মতা থেকে সরিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/বিসিএস/এলকিউ/২১২০ঘ.