২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নায়ুবিজ্ঞান বদলে দেবে যুদ্ধের চেহারা

শক্তিশালী রশ্মি পাঠিয়ে শত্রুকে নিস্ত্রিয় করা কিংবা সেনাদের রণদক্ষতা বাড়িয়ে দেওয়ার মতো কৌশল এখন শুধু সময়ের ব্যাপার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

লন্ডন, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শক্তিশালী কোনো তরঙ্গ রশ্মি দিয়ে শত্র“কে নিস্ত্রিয় করা কিংবা সেনাদের রণদক্ষতা বাড়িয়ে দেওয়ার কথা বললে তা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতোই শোনায়। কিন্তু স্নায়ুবিজ্ঞানের উৎকর্ষতায় এ ধরনের কৌশল এখন শুধু সময়ের ব্যাপার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা সম্পর্কে প্রতিদিন নতুন নতুন যেসব তথ্য পাওয়া যাচ্ছে তার পাশাপাশি বাইরে থেকে সংবেদনশীল সঙ্কেত পাঠিয়ে মস্তিষ্কের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার যে কৌশল করায়ত্ব হচ্ছে তার ব্যবহার আগামী দিনগুলোতে যুদ্ধের চেহারাই বদলে দিতে পারে। যে যুদ্ধে গোলাগুলি বা বিস্ফোরণ নয় বরং শত্র“কে ঘায়েল করতে ব্যবহার করা হবে এমন এক শক্তিশালী তরঙ্গ যা শরীরে মারাত্মক ব্যথা সৃষ্টি করতে পারে। আবার সেনাদের রণদক্ষতা বাড়াতে তাদের মস্তিষ্কে ইলেকট্রনিক তরঙ্গ পাঠিয়ে তাদের শারীরিক ও মানসিক ক্ষমতা বাড়ানো যেতে পারে। এতে তারা যুদ্ধের সময় অসাধারণ দক্ষতা দেখাতে সক্ষম হবে। লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ঔষধবিজ্ঞান বিভাগের অধ্যাপক রড ফ্লাওয়ার বলেন, অনেক রোগের চিকিৎসাতেই গবেষণার মাধ্যমে সামাজিকভাবে অবদান রাখছে স্নায়ুবিজ্ঞান। পারকিনসন্স, অবসাদ, মৃগী রোগ, আসক্তির মতো রোগের চিকিৎসায় ‘নিউরোসায়েন্স’ বা স্নায়ুবিজ্ঞান উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। রড আরো বলেন, মস্তিষ্ক ও মানুষের আচরণ বোঝার সঙ্গে সঙ্গে মানানসই ওষুধ তৈরি করার ক্ষমতা অর্জনের মধ্য দিয়ে যে কেবল চিকিৎসায় উন্নতি সম্ভব হচ্ছে তাই নয় এ থেকে মানুষের ক্ষমতা কমানোর পথও খুলে যাচ্ছে। নতুন অস্ত্র তৈরিতেও এই একই জ্ঞান কাজে লাগানো যেতে পারে। যুক্তরাজ্যের বিজ্ঞানভিত্তিক সংগঠন রয়্যাল সোসাইটি’র স্নায়ুবিজ্ঞানীদের প্রকাশ করা এ প্রতিবেদনটি লিখেছেন আন্তর্জাতিক নিরাপত্তা, মনোবিজ্ঞান ও নীতি বিষয়ক বিশেষজ্ঞরা। এতে বলা হয়, সেনা সদস্যদের সতর্কতা, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর উপায় নিয়েও প্রচুর গবেষণা চলছে। প্রতিটি ক্ষেত্রে পৃথকভাবে চলছে এ গবেষণাগুলো। যুদ্ধ বা সংঘর্ষ এবং নিরাপত্তা দু’ক্ষেত্রে স্নায়ুবিজ্ঞানের ব্যবহারকে দুভাগে বিভক্ত করেছেন বিশেষজ্ঞরা। একদিকে, সেনাবাহিনীর দক্ষতা বাড়াতে স্নায়ুবিজ্ঞানের প্রয়োগ। অন্যদিকে, শত্র“কে বশে আনতে সেই একই প্রযুক্তির ব্যবহার। এ প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যতে মস্তিষ্কের ইশারায় ড্রোন বিমান চালানো এমনকি সেনা নিয়োগের আগে প্রার্থীর মস্তিষ্ক পরীক্ষা করে তার দক্ষতা কিংবা দুর্বলতা আগেভাগেই যাচাই করে নেওয়া সম্ভব বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর শত্র“কে ঘায়েল করতে বিশেষজ্ঞরা ‘একটিভ ডিনায়াল সিস্টেম’ (এডিএস) নামক নতুন এক অস্ত্রের কথা বলছেন। যার মাধ্যমে মিলিমিটার তরঙ্গ রশ্মি দিয়ে শত্র“র ত্বকে মারাত্মক জ্বালানি ভাব সৃষ্টি করা সম্ভব হবে। তবে এ সব প্রযুক্তিই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফ্লাওয়ার রড বলেন, “আমরা নিউরোসায়েন্স এর প্রয়োগ নিয়ে কেবল যাত্রা শুরু করেছি মাত্র। এর ভালো-মন্দ দিকগুলো বিচার করে দেখার সুযোগ এখনো আমাদের হাতে আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯৪৮ঘ.