২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ব্যয়সঙ্কোচন পদক্ষেপে একমত গ্রিস

ঋণ সঙ্কট সামলাতে নতুন বেইলআউট তহবিল পাওয়ার শর্ত হিসাবে নতুন ব্যয়সঙ্কোচন ও সংস্কার পদক্ষেপ নিতে শেষ পর্যন্ত একমত হয়েছেন গ্রিসের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

এথেন্স, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঋণ সঙ্কট সামলাতে নতুন বেইলআউট তহবিল পাওয়ার শর্ত হিসাবে নতুন ব্যয়সঙ্কোচন ও সংস্কার পদক্ষেপ নিতে শেষ পর্যন্ত একমত হয়েছেন গ্রিসের নেতারা। জোটের শরিকদের সঙ্গে ম্যারাথন আলোচনার পর অবশেষে চুক্তিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোস। এর আগে ৭ ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করেও নতুন ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জোটের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছিলেন তিনি। মতানৈক্যের মূলে ছিলো পেনসন কাটছাঁট করার বিষয়টি। পরে বৃহস্পতিবার আরো আলোচনার পর সরকারি কর্মকর্তারা জানান, নেতারা আপোসরফায় পৌঁছেছেন। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানান নি। ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকের আগে বুধবার গ্রিস বেইলআউটের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবারের ইইউ সম্মেলনে অসম্পূর্ণ চুক্তি নিয়েই যেতে হয় গ্রিক অর্থমন্ত্রী এভানগেলোস ভেনিজেলোসকে। গ্রিসের ব্যর্থতায় হতাশা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বেইল আউটের ১৩০ বিলিয়ন ইউরোও ফেরত চায়। কিন্তু এখন গ্রিসের নেতারা চুক্তিতে পৌঁছে যাওয়ায় তাদের নতুন বেইলআউট তহবিল পাওয়ায় আশা পুনরুজ্জীবিত হল বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৬ঘ.