২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে মার্কিন দূতাবাস বন্ধ

সিরিয়ায় সহিংসতার কারণে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যেতে থাকায় রাজধানী দামেস্কে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ওয়াশিংটন, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সহিংসতার কারণে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যেতে থাকায় রাজধানী দামেস্কে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর এক বিবৃতিতে দূতাবাসের সব কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে। সেইসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কর্মকর্তা ইতোমধ্যেই সিরিয়া ত্যাগ করেছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৫ঘ.