২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে অপহৃত দুই মার্কিন পর্যটক মুক্ত

মিশরের সিনাই উপদ্বীপ থেকে অপহৃত যুক্তরাষ্ট্রের দুই নারী পর্যটককে মুক্তি দিয়েছে বন্দুকধারী অপহরণকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

কায়রো, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সিনাই উপদ্বীপ থেকে অপহৃত যুক্তরাষ্ট্রের দুই নারী পর্যটককে মুক্তি দিয়েছে বন্দুকধারী অপহরণকারীরা। শুক্রবার অপহরণের কয়েক ঘণ্টা পর সেনা হেফাজতে তাদের মুক্তি দেওয়া হয় বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। সিনাই উপদ্বীপের জনবিরল মরুভূমি এলাকার ওই বন্দুকধারীরা মুক্তিপণ আদায়ের লক্ষ্যেই অপহরণ করেছিলো। কিন্তু নিরাপত্তা বাহিনী কোন শর্ত ছাড়াই অপহৃতদের মুক্তির দাবিতে অটল থাকলে পিছু হটে ওই অজ্ঞাতনামা অপহরণকারীরা। তবে, ওই এলাকার বেদুইনদের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় আদিবাসী গোষ্ঠীর চার বন্দিকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ওই অপহৃতদের ছাড়া হয়েছে। শুক্রবার অপহৃত ওই দুই মার্কিন পর্যটকসহ পাঁচ জনের একটি পর্যটক দল ছোট একটি বাসে মধ্য সিনাইয়ের সন্ন্যাসী ক্যাথেরিনের আশ্রম থেকে পর্যটন শহর শারম আল শেখ-এ ফিরছিলো। ফেরার পথে বন্ধুকধারী কয়েক ব্যক্তি বাসটি থামিয়ে ওই দুই মার্কিন পর্যটককে ধরে নিয়ে গিয়েছিল। সিনাইয়ের লোহিত সাগরের উপকূল মিশনের অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু গত বছর দেশটিতে প্রবল গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে নির্জন ওই মরু অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এবি/সিআর/১৩৩১ ঘ.