২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে চাপে রাখতে চীনকে জার্মানির আহ্বান

চীনকে তার প্রভাব খাটিয়ে ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধে চাপে রাখার জন্য বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

বেইজিং, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনকে তার প্রভাব খাটিয়ে ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধে চাপে রাখার জন্য বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। চীনে তিন দিনের সফরের প্রথম দিনে ম্যার্কেল এ আহ্বান জানান। এছাড়া এ সফরে চীন যেন ইউরোপীয় ইউনিয়নে চলমান ঋণ সংকটের পাশে দাঁড়ায় সে চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশে তাদের পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। অন্যদিকে, তেহরান বারবারই এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত। এ দুই ইস্যু নিয়ে ম্যার্কেল ইতোমধ্যে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করেছেন। তবে জিয়াবাও ইরানের ওপর আরো চাপ দেওয়ার জার্মান আহ্বান প্রত্যাখ্যান করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। জিয়াবাও আরো জানান, ইউরোপকে গভীর ঋণ সংকট থেকে উদ্ধার করতে গঠিত ‘স্ট্যাবিলিটি ফান্ড’ এ আরো সহায়তার বিষয়টি বিবেচনা করছে চীন। ইতোমধ্যে দেখা গেছে, ইউরোপের বেশ কয়েকটি সরকার দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা পেতে চীনের কাছ থেকে কার্যকর সহায়তা পেয়েছে। উল্লেখ্য, বর্তমানে চীনের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ ৩ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৯ঘ.