২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের একটি দ্বীপে ভূমিকম্পের পর স্থানীয়ভাবে সুনামির সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 06:44 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ম্যানিলা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের একটি দ্বীপে ভূমিকম্পের পর স্থানীয়ভাবে সুনামির সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে সোমবার নেগ্রোস দ্বীপে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এক শিশু মারা গেছে। ৬.৭ মাত্রার ভূমিকম্পের আধ ঘন্টার মধ্যে কম মাত্রার দুটি ভূমিকম্পও অনূভুত হয়। ফিলিপাইনের ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক সংস্থা জানায়, তারা স্থানীয় সমুদ্রতীরবর্তী এলাকায় উচু ঢেউ আসতে পারে বলে সতর্ক করে দিয়েছে। অবশ্য দুই মাত্রার এই সতর্ক সংকেতের সঙ্গে মানুষদের সরিয়ে নেওয়ার কোনো আদেশ আসেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র উপাত্ত পর্যালোচনা করে জানিয়েছে , প্রশান্ত মহাসাগরে সুনামি দেখা দেওয়ার কোনো আশংকা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৩০ ঘ.