২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার নির্বাচনী ক্যাম্পে গুলি

যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান নির্বাচনী ক্যাম্পে গুলি করা হয়েছে। ওবামার প্রচারণা কর্মীরা এ সময় ক্যাম্পটির ভিতরে থাকলেও গুলি কারো শরীরে লাগেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 04:10 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ডেনভার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান নির্বাচনী ক্যাম্পে গুলি করা হয়েছে। ওবামার প্রচারণা কর্মীরা এ সময় ক্যাম্পটির ভিতরে থাকলেও গুলি কারো শরীরে লাগেনি। শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ডেনভার পুলিশের গোয়েন্দা র‌্যাকুয়েল লোপেজ জানান, বিকালে ওবামার নির্বাচনী ক্যাম্প থেকে পুলিশকে জানানো হয় একটি বুলেট ক্যাম্পের জানালায় এসে আঘাত করেছে। এতে ক্যাম্পটির জানালার কাঁচ ভেঙে গেছে। তিনি বলেন, “এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে ধারণকৃত ভিডিও থেকে কোনো গাড়ি শনাক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।” একটি মাত্র গুলি ছোঁড়া হয়েছে আর গুলিতে কেউ আহত হয়নি বলে জানান লোপেজ। ঘটনার সম্ভাব্য সব দিক তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০০০ ঘ.