২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার দাগেস্তানে বন্যায় ৭ জনের মৃত্যু

অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রদেশে বুধবার সাতজন মারা গেছে। জানিয়েছে রাশিয়ার জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 07:24 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

মস্কো, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রদেশে বুধবার সাতজন মারা গেছে। জানিয়েছে রাশিয়ার জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়। বন্যায় দাগেস্তানের ক্যাস্পিয়ান সাগর তীরবর্তী শহর ডারবেন্ট শহরের প্রায় তিনশ’ বিশটি বাড়ি ডুবে গিয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকা থেকে সাতটি মৃতদেহ খুঁজে পাওয়া গেছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ডারবেন্ট শহরটি ককেসাস পর্বতমালার কাছে অবস্থিত হওয়ায় তীব্র বৃষ্টিপাতের পর পর্বত থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়ে পড়ে। অতিরিক্ত বৃষ্টিপাতের পরপরই নগর প্রশাসনের পক্ষ থেকে আসন্ন দূর্যোগের সতর্কতা জারি করা হয়েছিল বলে ইখো মস্কোভি রেডিও জানিয়েছে। মুসলিম প্রধান ডারবেন্টে সর্তকতা প্রচারের জন্য মসজিদের মাইক ও গাড়ি ব্যবহার করা হয় বলে জানিয়েছে রেডিওটি। গত অগাষ্টে দক্ষিণ রাশিয়ার ক্রিমস্কের ক্রাসনোডার অঞ্চলে হঠাৎ বন্যায় ১৭১ জন নিহত হয়েছিল। পূর্ব সর্তকতামূলক সতর্কতা জারি না করার কারণেই এত মানুষের মৃত্যু হয়েছিল বলে তখন বলা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এবি/১৩১৬ ঘ.