জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার জাতীয় খনিশ্রমিক ইউনিয়নের এক শাখা নেতা শুক্রবার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্লাটিনাম কোম্পানি লনমিন পরিচালিত একটি খনির কাছে তিনি গুলিবিদ্ধ হন।
ন্যাশনাল ইউনিয়ন অব মাইনওয়াকার্স (এনইউএম) মুখপাত্র লেসিবা সেসহোকা জানিয়েছেন, ওই নেতাকে “শাস্তি দেওয়ার ভঙ্গিতে” সন্ধ্যাবেলায় হত্যা করা হয়েছে। এর বেশিকিছু জানানি তিনি।
এর আগে শুক্রবার আংলো আমেরিকান প্লাটিনাম কোম্পানি ১২ হাজার ধর্মঘটী শ্রমিককে ছাঁটাই করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪০৭ ঘ.
bdnews24