২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমদপ্তরের প্রতিবেদনের প্রশংসা ওবামার

ক্ষমতাসীন হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার সর্বনি¤œ পর্যায়ে নেমে আসায় উল্লসিত প্রেসিডেন্ট বারাক ওবামা শ্রমদপ্তরের প্রতিবেদনের প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়িয়ে অনেকদূর এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 05:31 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ফেয়ারফ্যাক্স, ভার্জিনিয়া, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ক্ষমতাসীন হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার সর্বনি¤œ পর্যায়ে নেমে আসায় উল্লসিত প্রেসিডেন্ট বারাক ওবামা শ্রমদপ্তরের প্রতিবেদনের প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়িয়ে অনেকদূর এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার ভার্জিনিয়ায় এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে শ্রম দপ্তর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে বেকারত্বের হার উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পেয়েছে। অগাস্টের ৮ দশমিক ১ শতাংশ থেকে কমে সেপ্টেম্বওে ৭ দশমিক ৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে চাকরির বাজারের প্রকাশিত এ পরিসংখ্যান ওবামা শাসনের সবচেয়ে নাজুক অংশ থেকে অপ্রত্যাশিত দ্যূতি ছড়িয়েছে। এর ফলে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির কাছে বিতর্কে হেরে যাওয়ার ধকল তিনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। বেকারত্ব হ্রাসে এই সাফল্য তাকে পুনর্র্নিবাচিত হতে সাহায্য করবে বলেও ধারণা করছেন কেউ কেউ। ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ে উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে ওবামা বলেন, “আজ আমি বিশ্বাস করি, একটি জাতি হিসেবে আমরা আবার সামনে এগিয়ে যাচ্ছি। শ্রমশক্তিতে আরো আমেরিকানরা যুক্ত হচ্ছে, আরও বেশি মানুষ চাকরি পাচ্ছে। দেশ ঘুরে দাঁড়িয়ে এখন অনেকদূর এগিয়ে এসেছে এটি স্মরণ রাখা দরকার।” ভর্জিনিয়া থেকে আর একটি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তার ওহিও যাওয়ার কথা ছিল। মাত্র দুই দিন আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে রমনির কাছে তিনি হেরে গেছেন বলে বেশিরভাগ মানুষের অভিমত। এর পর যদি শ্রম দপ্তরের প্রতিবেদনও পূর্ব ধারণা মতো বেকারত্ব বাড়ার তথ্য তুলে ধরতো তাহলে নির্বাচনী প্রচারণা আরও বেকায়দায় পড়তেন ওমাবা। কিন্তু বেকারত্ব হ্রাস পাওয়ার তথ্য প্রকাশিত হওয়ায় ওবামা শিবিরে নতুন উদ্দীপনার ঢেউ লেগেছে। প্রতিদ্বন্দ্বি রমনি ওবামার বেকারত্ব সমস্যা সমাধানের ব্যর্থতাকে তার নির্বাচনী প্রচারণার প্রধান একটি অস্ত্রে পরিণত করেছিলেন। বেকারত্বের হার ৮ শতাংশেে ক নীচে নামাতে না পারায় ওবামাকে র্ব্য বলে দাবী করছিলেন তিনি। কিন্তু এখন নিশ্চিতভাবেই রমনির ওই অস্ত্র গুটিয়ে ফেলতে হবে। জরিপ সংস্থা ইপসোস ও বার্তা সংস্থা রয়টার্স পরিচালিত সর্বশেষ জরিপে ওবামার প্রতি জনসমর্থন ছিল ৪৬ শতাংশ আর রমনির প্রতি ৪৪ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১২৬ ঘ.