২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ প্রার্থীর সঙ্গে নির্বাচনী লড়াইয়ে শ্যাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ১৪ বছরের শাসনামলে সবচেয়ে কঠিন নির্বাচনে লড়তে যাচ্ছেন তরুণ বয়সী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। রোববার এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

কারাকাস, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ১৪ বছরের শাসনামলে সবচেয়ে কঠিন নির্বাচনে লড়তে যাচ্ছেন তরুণ বয়সী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। রোববার এ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ১৯৯৯ সাল থেকে ক্ষমতাসীন শাভেজ এবছরের মে মাসে ক্যান্সারের সঙ্গে লড়ে ফিরে আসেন। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তেল রপ্তারিকারী দেশগুলোতে তার নিজস্ব রীতির ‘সমাজতান্ত্রিক বিপ্লব’ আরো বেগবান করতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে আবারো ক্ষমতায় ফিরতে চান ৫৮ বছর বয়সী এ নেতা। তবে তার প্রতিদ্বন্দ্বী ৪০ বছর বয়সী গভর্নর হেনরিক কাপরিলেস গত আট মাস ধরে লাগাতার প্রচারণা চালিয়ে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন। ১৯৯৮ সালের নির্বাচনের পর এই প্রথাম শ্যাভেজের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে বিভক্ত বিরোধীদল। শ্যাভেজের পরাজয় ঘটলে ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রবিরোধী নেতৃত্ব বেশ বড় ধাক্কা খাবে। বিশ্বের সর্বোচ্চ অপরিশোধিত তেল উৎপাদনকারী অঞ্চলটিতে বিশ্বের তেল কোম্পানিগুলো আবার সহজে বাণিজ্য করতে পারবে এতে। বৃহস্পতিবার শ্যাভেজের সর্বশেষ প্রচারণায় মূষলধারে বৃষ্টির মাঝেও কারাকাসের রাস্তায় হাজারে হাজারে জড়ো হয় তার সমর্থক ‘লালশার্ট’রা। ভাষণে শ্যাভেজ বলেন, ভেনেজুয়েলার মানুষের আস্থা নষ্ট করবেন না তিনি। জনগণের প্রতি আনুগত্য তাকে মৃত্যুর মুখে নিয়ে গিয়েছিলো, কিন্তু এটিই তার পথ। সাবেক সেনা কর্মকর্তা শ্যাভেজ ২০০২ সালে একটি অস্থায়ী অভ্যুত্থানের মুখোমুখি হন, তবে এরপরেও ক্ষমতা ধরে রাখেন তিনি। তেল থেকে পাওয়া রাজস্ব বিভিন্ন সামাজিক খাতে ব্যয় করায় ভোটারদের পছন্দের শীর্ষে ছিলেন তিনি। বেশির ভাগ জরিপে শাভেজ এগিয়ে থাকলেও দুটিতে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী কাপরিলেস। অন্যান্য জরিপেও তার প্রতি সমর্থন বাড়তে দেখা গেছে। বৃহস্পতিবার প্রচারণায় উল্লসিত সমর্থকদের সামনে কাপরিলেস বলেন, অতীত ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। শ্যাভেজের হারে কিউবা, ইকুয়েডরের মতো বামপন্থী ল্যাটিন দেশগুলোর সরকারগুলোও বেকায়দায় পড়বে। শাভেজের অপরিশোধিত তেলে ছাড় দেয়ার নীতি ও বিভিন্ন আর্থিক সহায়তার ওপর বেশ নির্ভর করে এ দেশগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৫৬ঘ.